নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম পাঠানো এক বার্তায় জানানো হয়, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি।
ডেস্ক রিপোর্ট 










