ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

৭ বছর পর শহিদ জিয়ার কবর জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছান তিনি। সেখানে গাড়িতেই বসে পবিত্র কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন বেগম খালেদা জিয়া। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।

এসময় খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন ছোট ভাই মেজর (অব.) মরহুম সাঈদ এসকান্দারের সহধর্মিণী নাসরিন আহমেদ, ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের সহধর্মিণী কানিজ ফাতেমাসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এ এফ এম সিদ্দিকী, ডা. জাফর আহমেদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম, “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, এডভোকেট মেহেদুল ইসলাম ও প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেন উনার স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন দ্রুত তার ব্যবস্থা করা হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষকেও জানানো হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে তিনি সর্বশেষ নেতা-কর্মীদের নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

৭ বছর পর শহিদ জিয়ার কবর জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া

আপডেট সময় ০১:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫