ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক এগারোর সরকার অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল’`

‘এক এগারোর সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে এক এগারোর সরকারের সময় নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এক এগারোর সরকার বা সেনা সমর্থিত সরকারের সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে। সে সময়টাকে ঘিরে আপনার মূল্যায়নটা কি? বিবিসি বাংলার করা এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয়, এক এগারোর সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল।

তিনি আরও বলেন, আমরা দেখেছি সেই সরকার আসলে কিভাবে দেশের যতটুকু যেমনই হোক বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল ভুল- ত্রুটি সবকিছুর ভিতর দিয়েই।

তারেক রহমান বলেন, কিন্তু আমরা দেখেছি যে, কিভাবে তারা সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল। পরবর্তীতে দেখেছি যে, খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ; অন্যভাবে দেখেছি আমরা ‘ইন দি নেম অফ ডেমোক্রেসি’।

জনপ্রিয় সংবাদ

‘এক এগারোর সরকার অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল’`

আপডেট সময় ০২:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫