ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজ পড়াতে গিয়ে বাড়ি ফেরা হলো না ইমামের

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির (৪৫) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি হাটবাকইল জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুমার নামাজ পড়াতে বাড়ি থেকে মোটরসাইকেলে মসজিদের উদ্দেশে রওনা হয়েছিলেন খালিদ মুসাব্বির। পথে হামিদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

জুমার নামাজ পড়াতে গিয়ে বাড়ি ফেরা হলো না ইমামের

আপডেট সময় ০৯:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫