ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে পাহাড়ে আটকে রাখা নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় দু’জন মানবপাচারকারীকে আটক করা হয়।

৩ অক্টোবর, শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের জন্য একদল পাচারকারী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় নারী-শিশুসহ বেশ কয়েকজনকে আটকে রেখেছে। এ তথ্য পেয়ে শুক্রবার ভোরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১৮ নারী, ১২ পুরুষ, আট শিশুসহ মোট ৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় পাচারকারী অভিযোগে দু’জনকে আটক করা হয়।

ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের পাহাড়ি আস্তানায় আটকে রেখে নির্যাতন চালাচ্ছিল।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

টেকনাফে পাহাড়ে আটকে রাখা নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার

আপডেট সময় ০৮:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫