ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ

আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়নের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ব্রাহ্মনহাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় এলাকার স্থানীয় লোকজনসহ মরহুমের আত্মীয়-স্বজনরা জানযায় অংশ নেয়। এর আগে সোমবার বাদ এশা রাজধানীর গুলশানস্থ আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গত বছরের ২৪ সালের ৫ আগস্ট জুলাই অভ্যুত্থ্যানের পর থেকে পলাতক ছিলেন। পরে তাকে ২৪ই সেপ্টেম্বর ঢাকার গুলশান থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ (মনোহরদী বেলাব) আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শেষের দুই মেয়াদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় সংবাদ

পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ

আপডেট সময় ০৪:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫