ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তায় গাছ ফেলে অস্ত্রের মুখে ড্রাইভারকে জিম্মি করে অ্যাম্বুলেন্সে ডাকাতি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ডাকাতেরা অ্যাম্বুলেন্স থামিয়ে ড্রাইভার ও রোগীর স্বজনদের কাছ থেকে অন্তত ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

রোগীর স্বজনরা বলেন, স্ট্রোকের কারণে আমাদের রোগী দৌলতপুর হাসপাতালে ভর্তি করি রাত সাড়ে ১২টার সময়। রোগীর অবস্থা খারাপ হওয়ার কারণে রাত পৌনে ১টার সময় হাসপাতালের ডাক্তার তাকে রেফার্ড করে সদর কুষ্টিয়া সদর হাসপাতালে। পরে অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে যাওয়ার পথে পিপুলবাড়িয়া মাঠের মধ্যে ৬-৭ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতি রোধ করে ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এ সময় তার কাছে থাকা ও আমাদের কাছে থাকা সব টাকা-পয়সা ছিনতাই করে নিয়ে যায়।

অ্যাম্বুলেন্সের ড্রাইভার রতন হাসান বলেন, ‘রাত ১টায় রোগীকে অক্সিজেনসহ কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট চারজন ছিলেন। পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতেরা গাড়ি আটকে আমার গলায় অস্ত্র ঠেকিয়ে আমাকে মারধর করে। এ সময় আমার ও রোগীর স্বজনদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা।’

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, বিষয়টি আমরা শুনেছি- তবে এখনো তাদের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ না পেলেও আমরা প্রাথমিকভাবে আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছি।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

রাস্তায় গাছ ফেলে অস্ত্রের মুখে ড্রাইভারকে জিম্মি করে অ্যাম্বুলেন্সে ডাকাতি

আপডেট সময় ০২:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫