ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বিএনপি উড়ে এসে জুড়ে বসিনি: মির্জা ফখরুল

আমরা সেই দল উড়ে এসে জুড়ে বসিনি।বিএনপিলড়াই করে, সংগ্রাম করে এখানে এসেছি বলে মন্তব্য করেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব জানান, গত ৪৭ বছর ধরে যা কিছু ভালো সব করেছে বিএনপি। তিনি বলেন, আমরা সেই দল উড়ে এসে জুড়ে বসিনি। লড়াই করে, সংগ্রাম করে এখানে এসেছি। আমাদের নেতা জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছেন, এটা আমাদের গর্ব।

এ সময় ফখরুল বলেন, বিএনপিকে নিয়ে অনেকে অনেক কথা বলে। সেদিন যাদের জন্ম হয়েছে তারাও বলে। একাত্তরে যাদের ভিন্ন অবস্থান ছিল তারাও বলে। তবে তাদের মনে রাখা দরকার, এই দল হলো ফিনিক্স পাখির মতো, এ দলকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। বিএনপির বিরুদ্ধে অপবাদ দেওয়া এবং অপপ্রচার চলছে।

সম্মেলন সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। ১৫ বছর পরে বিএনপির অজস্র নেতাকর্মীর ত্যাগের পরে যে সুযোগ এসেছে সেটি কাজে লাগানোর সম্মেলন।’

এ সময় স্থানীয় বিএনপির এক নেতার নামে স্লোগান তুললে মহাসচিব থামিয়ে দেন। বলেন, আমাদের কোনো ভাই নেই। আমাদের নেতা একজন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেত্রী একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আমাদের এখনকার নেতা জনাব তারেক রহমান।

বক্তব্য শেষে তিনি আরেকবার সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, কোনো নেতার নামে স্লোগান হবে না। যে নেতার নামে স্লোগান হবে সেই নেতা মাইনাস হবে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বিএনপি উড়ে এসে জুড়ে বসিনি: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫