ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি: মামলার অভিযোগ গঠনের আদেশ আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি করার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এ আদেশ দেবেন। মামলার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন পুলিশ সদস্য।

মামলার অন্য আসামিরা হলেন- ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূইয়া।

এদিকে একই ট্রাইব্যুনালে আজ আবারও সাক্ষ্য দেবেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠা ও বিচার বিভাগ ব্যবহার করে কিভাবে ক্ষমতায় টিকে ছিলেন তার বর্ণনা দেন মাহমুদুর রহমান। আজ অবশিষ্ট সাক্ষ্য শেষ হলে তাকে জেরা করবেন শেখ হাসিনার স্টেট ডিফেন্স। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি: মামলার অভিযোগ গঠনের আদেশ আজ

আপডেট সময় ০২:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫