ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাকেরের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সমর্থিত জিএস পদে নির্বাচন করা আবু বাকের মজুমদার। বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিজয়ীদের অভিনন্দন জানান তিনি।

আবু বাকের লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদে যাদেরকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন।

তিনি লিখেন, গতকাল উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও কিছু জায়গায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। তারপরও গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই।

তিনি আরও লিখেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটি পা ফেলতে গিয়ে আমি শিখেছি। খুব দুঃসময়েও এ ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সবকিছু বাজি ধরেছি। আমার ছাত্রজীবনের স্বপ্ন ছিলো শেখ হাসিনার পতন, সেটি সফল হয়েছে। যতদিন এ ক্যাম্পাসে থাকবো, ততদিন আপনাদের সাথেই আছি।

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাকেরের

আপডেট সময় ০৪:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫