ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ভিসির সঙ্গে ছাত্রদলের সাক্ষাৎ, ডাকসু নির্বাচন নিয়ে তিন বিষয়ে উদ্বেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা ভিসির বাসভবনে যান।

ভিসি জানান, ছাত্রদলের নেতারা তারা সঙ্গে দেখা করে তিনটি বিষয়ে উদ্বেগ জানিয়েছে। প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জামায়াতে ইসলামী দ্বারা প্রভাবিত কিনা। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে জামায়াতের নেতাকর্মীরা জড়ো হয়েছে, এটি ভিসি অবগত কিনা। তৃতীয়ত, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার বিষয়ে শঙ্কা।

এসব বিষয়ে ভিসি নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের বলেন, যেকোনো অংশীজনের মতামতকে আমরা সম্মান করি। মাঝে মাঝে ছাত্রদল নেতারা আসেন, মতামতা দেন। শুধু জামায়াত নয়, অন্যকোন রাজনৈতিক দলের দ্বারা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রভাবিত নয়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ভোটগ্রহণ শেষে বিভিন্ন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ১২টি অভিযোগ দিয়েছে কিন্তু একটারও সমাধান হয়নি।

জনপ্রিয় সংবাদ

ঢাবি ভিসির সঙ্গে ছাত্রদলের সাক্ষাৎ, ডাকসু নির্বাচন নিয়ে তিন বিষয়ে উদ্বেগ

আপডেট সময় ০৯:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫