ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ডাকসুর ভোট গণনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী বুথের বাইরে স্থাপন করা এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনার অগ্রগতি।

কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টি পদে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ভোট গণনার সময় সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। তবে প্রতিবাদের মুখে পরে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোনও অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ডাকসুর ভোট গণনা

আপডেট সময় ০৬:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫