ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তি সই, ‘ঐতিহাসিক মাইলফলক’ বলছে ভারত

গাজায় ইসরায়েলের ব্যাপক গণহত্যার মধ্যেই পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নতুন দ্বিপক্ষীয় চুক্তি করেছে ভারত ও নয়াদিল্লি। সোমবার (৮ সেপ্টেম্বর) দক্ষিণ এশিয়া সফরে ভারতে এসে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ নয়াদিল্লিতে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি সই করেছেন।

এই চুক্তির মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো। নির্মলা সীতারমণ বলেন, সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা, উদ্ভাবন ও উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করা হবে। অন্যদিকে স্মোট্রিচ একে ‘কৌশলগত পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে জানান, এটি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে, ইসরায়েলের রপ্তানি বাড়াবে এবং ভারতীয় বাজারে ব্যবসার পরিবেশ আরও অনুকূল করবে।

ভারতীয় অর্থমন্ত্রী এই চুক্তিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি আর্থিক সেবা, অনলাইন লেনদেন, অবকাঠামো উন্নয়ন ও আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা বাড়াবে।

সরকারি তথ্য বলছে, ২০২৪ সালে ভারত–ইসরায়েল দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩৯০ কোটি ডলার। পারস্পরিক বিনিয়োগ প্রায় ৮০ কোটি ডলার হলেও বাণিজ্যের বড় অংশই প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতকেন্দ্রিক। ভারত ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতাও।

গত বছর আল জাজিরার একটি অনুসন্ধানে উঠে আসে, ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক সরবরাহ করেছে, যা গাজা যুদ্ধে ব্যবহৃত হয়েছে।

বিশ্বব্যাপী সমালোচনার মুখে ইসরায়েল যখন ক্রমে রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়ছে, তখন ভারতের সঙ্গে নতুন এই চুক্তি দুই দেশের ঘনিষ্ঠতা আরও স্পষ্ট করছে। যদিও ভারত সরকার এখনো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের নীতি সমর্থন করে, তবুও গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের নিন্দায় জাতিসংঘে আনা প্রস্তাবগুলোতে ভোটদানে বিরত থেকেছে দেশটি।

এছাড়া শিক্ষা ও শ্রমবাজারেও দুই দেশের সহযোগিতা বাড়ছে। ইসরায়েলে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ভারতীয়রা সংখ্যাগরিষ্ঠ। গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনি শ্রমিকদের কাজের অনুমতি বাতিল হলে ইসরায়েলের নির্মাণ খাত ভারতীয় কর্মীদের নিয়োগে আগ্রহ দেখায়।

ফলে, সাম্প্রতিক এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত ও শ্রমবাজারের ক্ষেত্রেও ভারত–ইসরায়েল সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলেছে।

সূত্র: আল জাজিরা

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তি সই, ‘ঐতিহাসিক মাইলফলক’ বলছে ভারত

আপডেট সময় ০৫:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫