ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রাবস্থায় ডাকসু নির্বাচন পাইনি বলে আক্ষেপ আছে : বেলাল খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এদিন আটটি ভোটকেন্দ্রের ৮১০টি বুথে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পছন্দের প্রার্থীকে ভোট দেন।

এ নির্বাচনের আমেজ বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদেরও ছুঁয়ে গেছে। তাদেরই একজন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। ডাকসু নির্বাচন নিয়ে আক্ষেপমাখা এক পোস্ট দিয়েছেন তিনি। এদিন ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে জানিয়েছেন তা।

এ গায়ক লিখেছেন, ‘চলছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। ছাত্রাবস্থায় কখনো ডাকসু নির্বাচন পাইনি বলে একটা আক্ষেপ আছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা নিশ্চয় যোগ্য ছাত্রনেতাকেই নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।’

প্রসঙ্গত, ব্যাংকে চাকরির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন বেলাল খান। পরবর্তীতে চাকরি ছেড়ে গানকে পেশা হিসেবে বেছে নেন। শুরুর দিকে ‘প্রাচীর’ নামের একটি ব্যান্ড গঠন করেন। ২০১২ সালে প্রকাশ হয় তার প্রথম একক ‘আলাপন’। আর ‘পাগল তোর জন্য রে’ গানটির মাধ্যমে শ্রোতামহলে পরিচিতি লাভ করেন।

২০১৪ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ সিনেমায় ‘নিশিপক্ষ’ গানের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন বেলাল খান। ২০২০ সালে ‘হৃদয়জুড়ে’ সিনেমার ‘বিশ্বাস যদি যায় রে’ গানের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

২০০১ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে ভর্তি হন বেলাল খান। নজরুল সংগীতের ওপর বুলবুল ললিতকলা একাডেমী থেকে চার বছর মেয়াদী কোর্স সম্পন্ন করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রাবস্থায় ডাকসু নির্বাচন পাইনি বলে আক্ষেপ আছে : বেলাল খান

আপডেট সময় ০৫:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫