ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ডাকসু নির্বাচন

টিএসসিতে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি, এক ঘণ্টায় ৭ শতাধিক শিক্ষার্থীর ভোট

ডাকসু নির্বাচনে রোকেয়া হলের কেন্দ্র টিএসসিতে সকাল থেকেই ভোট দিচ্ছেন নারী শিক্ষার্থীরা। সকাল থেকে দীর্ঘ লাইনে উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে তাদের। প্রথম এক ঘণ্টায় প্রায় ৭৬০ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রপ্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চ্যানেল 24 অনলাইনকে এ তথ্য জানান তিনি। অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, ‘আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। এক ঘণ্টায় প্রতিটি বুথে গড়ে ৪০ জন ভোট দিয়েছেন। সেই হিসেবে বলা যায় প্রথম ঘণ্টায় কেন্দ্রটিতে প্রায় ৭৬০ জন ভোট দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের কেন্দ্রে যে ১৯টি বুথ রয়েছে, তার মধ্যে কোনো বুথে ৩৬টি আবার কোনো বুথে ৪৫টি ভোট পড়েছে। সবগুলো বুথের ভোটগ্রহণকে গড়ে নিলে প্রতিটি বুথে প্রায় ৪০ জন করে ভোট দিয়েছেন প্রথম এক ঘণ্টায়।’

এ ধারাবাহিকতা চলতে থাকলে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটির ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে মনে করছেন তিনি। প্রায় ৪০ হাজার ভোটারের এ নির্বাচনে কেন্দ্রটিতে ভোটার রয়েছেন ৫ হাজার ৬৬৫ জন।

সকাল ৮টার আগেই টিএসসি কেন্দ্রের সামনে দেখা যায় ভোট দেওয়ার জন্য দুই শতাধিক শিক্ষার্থী অপেক্ষা করছেন। পৌনে ৮টায় সাংবাদিকদের সামনে ভোটের বাক্স সিলগালা করা হয়। পরে সকাল ৮টা ৭ মিনিট থেকে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হয় এবং ৮টা ১০ মিনিট থেকে শুরু হয় ভোটগ্রহণ।

রোকেয়া হলের শিক্ষার্থী সাউদিয়া ইসলাম খান পাশা বলেন, ‘প্রথমবার ডাকসুর ভোট দিলাম। অনেকটা এমসিকিউ পরীক্ষার মতো লাগছিল। এজন্য একটু ভয় কাজ করছিল। তবে ভোট দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছি।’

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচন

টিএসসিতে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি, এক ঘণ্টায় ৭ শতাধিক শিক্ষার্থীর ভোট

আপডেট সময় ১২:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫