ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে দুই যুবক নিহত

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রবিবার (সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- পাংশা উপজেলার মৈশালা গ্রামের অসিথের ছেলে স্বাধীন (১৭) এবং কালুখালী উপজেলার ঘিকমলা এলাকার আরিফ (২৫)। এ ঘটনায় দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে একজনের নাম শওন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে পাংশা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, পাংশার দিক থেকে দুটি মোটরসাইকেলে চারজন কালুখালীর দিকে আসছিলেন। পথে বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। সে সময় পেছনে থাকা মোটরসাইকেলটিও ধাক্কা লেগে পড়ে যায়। পরে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

ওসি হেলাল উদ্দিন ব‌লেন, পুলিশের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল দুটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এরপরও তদন্ত করছে পুলিশ। সেই সঙ্গে চাপা দেওয়া গাড়ি ও চালককে ধরারও চেষ্টা অব্যাহত রয়েছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে দুই যুবক নিহত

আপডেট সময় ০২:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫