ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
জবানবন্দীতে সাবেক আইজিপি মামুন

‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমন্বয়কদের আটক রেখে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয়’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খানের নির্দেশে সমন্বয়কদের আটক রেখে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয় বক্তব্য দিতে বলে জানিয়েছেন জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ১১ তম দিনের সাক্ষ্যগ্রহণে তিনি এসব তথ্য দেন।

এদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেবার জন্য রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়।

এর আগে, জুলাই আন্দোলনে আহত, চিকিৎসক, ঘটনার প্রত্যক্ষ্যদর্শী এবং শহিদদের পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্যে আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানো, হেলিকপ্টার থেকে গুলি চালানো, মরদেহ পোড়ানোসহ শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশের বিস্তারিত বর্ণনা উঠে আসে।

ট্রাইব্যুনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও আসামি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে।

এর মধ্যে আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবেও সাক্ষ্য দেবেন। প্রতিদিনের সাক্ষ্যগ্রহণের সময় তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় নিজের সব অপরাধের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

জবানবন্দীতে সাবেক আইজিপি মামুন

‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমন্বয়কদের আটক রেখে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয়’

আপডেট সময় ০৪:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫