ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ, হামলায় রক্তাক্ত নুরুল হক

রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। এতে নুরুল হক নুর মারাত্মক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।

গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা জাপা কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে দেন। পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ৯টা পর্যন্ত ধাপে ধাপে ইটপাটকেল নিক্ষেপ চলেছে।

জনপ্রিয় সংবাদ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ, হামলায় রক্তাক্ত নুরুল হক

আপডেট সময় ১২:৪৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫