ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যার সাক্ষ্যগ্রহণ শুরু

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি সন্তান হত্যায় দায়ীদের বিরুদ্ধে বিচার দাবি করেন।

এর আগে বুধবার (২৭ আগস্ট) আলোচিত এ মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি আবু সাঈদ হত্যার প্রেক্ষাপট তুলে ধরেন।

তারও আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এদিকে সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকালে মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

গত ২৮ জুলাই আলোচিত এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। পরে ৩০ জুন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হয়। এর আগে গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যার সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট সময় ১২:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫