ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

আবু সাঈদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। যেখানে সাক্ষ্য দিতে পারেন শহিদ আবু সাঈদের বাবা।

এর আগে বুধবার (২৭ আগস্ট) আলোচিত এ মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি আবু সাঈদ হত্যার প্রেক্ষাপট তুলে ধরেন।

তারও আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এদিকে সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকালে মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

গত ২৮ জুলাই আলোচিত এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। পরে ৩০ জুন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হয়। এর আগে গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

আবু সাঈদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

আপডেট সময় ১২:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫