ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৌশল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আন্দোলনের সংগঠক জুবায়ের আহমেদ ঘোষণা দেন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার’ পালিত হবে। এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এর আগে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন। তারপর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে এম ওয়ালীউল্লাহ প্রথমে একটি আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেন। পরে জুবায়ের আহমেদ নতুন করে শাটডাউনের ঘোষণা দিয়ে বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। কোনো বিশ্ববিদ্যালয় খোলা থাকবে না।

শিক্ষার্থীদের দাবি:

*ডিপ্লোমা প্রকৌশলীরা নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার করতে পারবে না।
*ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে নবম গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না।
*দশম গ্রেডে চাকরিতে প্রবেশের সুযোগ কেবল স্নাতক প্রকৌশলীদের জন্য রাখতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে (আইইবি) সংবাদ সম্মেলন হবে। সেখানে দাবির পক্ষে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।

এর আগে বুধবার (২৭ আগস্ট) দুপুরে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী মিছিলের সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। অভিযোগ করা হয়, পুলিশ টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং লাঠিচার্জ চালায়। অন্যদিকে শিক্ষার্থীদের নিক্ষিপ্ত ইট-পাথরে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫