ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে মাদকসহ কারেন্ট জাল আটক

কুষ্টিয়ায় ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মদ, গাঁজা ও অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জব্দকৃত মাদকদ্রব্যর মধ্যে রয়েছে ৯০ বোতল মদ, দুই কেজি গাঁজা। এ ছাড়ারও যৌথ অভিযান পরিচালনা করে ৪ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল আটক করেছে বিজিবি। মাদক ও কারেন্ট জালের আনুমানিক মূল্য ১কোটি ৬১লক্ষ ৪২ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাইওয়ে রাস্তা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ “কারেন্ট জাল” পাচারের তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিরাজগঞ্জ হতে বেনাপোলগামী রয়েল এক্সপ্রেস গাড়ি তল্লাশি চালিয়ে ৪ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬১ লক্ষ টাকা।

তিনি আরও জানান, এ ছাড়ারও কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপিরর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চল্লিশপাড়া মাঠ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৯০ বোতল মদ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা।

অপরদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপিরর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৮/১-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় দুই কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ৭ হাজার টাকা।

আটককৃত মাদকদ্রব্য এবং কারেন্ট জালের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৬১ লক্ষ ৪২ হাজার টাকা। অবৈধ কারেন্ট জাল ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন ষ্টোরে জামা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

বিজিবির অভিযানে মাদকসহ কারেন্ট জাল আটক

আপডেট সময় ০২:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫