ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সরকারি ৩০০ বস্তা চাল জব্দ

কুষ্টিয়ার মিরপুরে ৩০০ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার পোড়াদহ নতুন বাজার এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পোড়াদহ নতুন বাজার এলাকায় একটি ট্রাক বোঝাই খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চালের বস্তা দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম চালসহ ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখেন।

মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, চালের বস্তা গুলোতে সরকারি সীল রয়েছে। এখন পর্যন্ত খবর পেয়েছি কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে চাল গুলো ময়মনসিংহ থেকে পোড়াদহ নতুন বাজার এলাকায় নিয়ে আসা হয়। তবে এঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

কুষ্টিয়ায় সরকারি ৩০০ বস্তা চাল জব্দ

আপডেট সময় ০৪:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫