ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ১৫লক্ষ ৮০ হাজার টাকা চোরাই পণ্য ও মাদক আটক

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইন, ৯ বোতল মদ, ১টি গরু, ২টি মহিষ, ৫২০ পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট, ১৫০পিস ডেক্সামিথাশন ট্যাবলেট, ২৯পিস সেটিরিজিন ট্যাবলেট এবং যৌথ অভিযান পরিচালনা করে ২০০ কেজি অবৈধ কারেন্ট জাল ও ২১৪০ প্যাকেট নকল বিড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন সদস্যরা।

বৃহস্পতিবার (১৪আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর গোবিন্দপুর হাইওয়ে রাস্তায় বিপুল পরিমাণ অবৈধ “কারেন্ট জাল এবং নকল বিড়ি” থাকার তথ্য পাওয়ায় গতকাল বুধবার বিকাল ৪টার দিকে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশির মাধ্যমে ২০০ কেজি অবৈধ কারেন্ট জাল এবং ২১৪০ প্যাকেট বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯লক্ষ ১৭হাজার ৭০০ টাকা।

একই দিন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর উপজেলার মথুরাপুর মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫২০পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট আটক করা হয়। যার আনুমানিক সিজার মুল্য ১ লক্ষ ৫৬ হাজার টাকা।

এ ছাড়াও কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বর্ডার পাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০০ গ্রাম হেরোইন, ৯ বোতল মদ, ১৫০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট এবং ২৯ পিস সেটিরিজিন ট্যাবলেট আটক করা হয়। যার আনুমানিক সিজার মুল্য ২ লক্ষ ৬৭ হাজার ২০০ টাকা।
এ দিকে, বৃহস্পতিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে আনুমানিক ১৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গড়ের পারা নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ১টি ষাড় গরু আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ৪০ হাজার টাকা।

এ ছাড়ারও চরচিলমারী বিওপির চিলমারী মাঠ নামক স্থানে অভিযান করে ভারতীয় ২টি মহিষ আটক করা হয়। যার আনুমানিক সিজার মুল্য ২ লক্ষ টাকা।

আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য-১৫ লক্ষ ৮০ হাজার ৯০০টাকা। বিধি মোতাবেক জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন ষ্টোরে জমা করা হয়েছে এবং গরু, মহিষ ও নকল বিড়ি কাষ্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদক দ্রব্য ও চোরাচালানী মালামাল ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক ষ্টোরে জমা করা কার্যক্রম প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

কুষ্টিয়ায় ১৫লক্ষ ৮০ হাজার টাকা চোরাই পণ্য ও মাদক আটক

আপডেট সময় ০৪:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫