ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
দুর্বৃত্তদের হামলা

কুমারখালীর চর সাদিপুরকে পাবনায় যুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদিপুর ইউনিয়নকে পাবনা সদরের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে উপজেলার চর সাদিপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনার পর কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
মানববন্ধনের আয়োজকরা বলেন, পদ্মা নদীর কারণে কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন হয় চরসাদিপুর ইউনিয়ন। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখানকার মানুষের জীবনমান অনুন্নত হলেও শান্তিতে বসবাস করছেন। একটি চক্র ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্র করে চর সাদিপুরকে পার্শ্ববর্তী পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করতে চায়। এ জন্য বুধবার চর সাদিপুর পরিদর্শনে আসার কথা ছিল পাবনা প্রশাসনের একটি দল। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। সেখানে পাবনার কিছু দুর্বৃত্ত দেশি অস্ত্রসহ হামলা করে চেয়ার-টেবিল ভাঙচুর করে।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, চর সাদিপুরকে পাবনার সঙ্গে সংযুক্ত করা যায় কি না, এই মর্মে পাবনা জেলা প্রশাসনের লোকজন পরিদর্শনে আসতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় লোকজনের হট্টগোলের কারণে তাঁরা আসেননি। পরবর্তী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

দুর্বৃত্তদের হামলা

কুমারখালীর চর সাদিপুরকে পাবনায় যুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১০:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫