ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মানহানির এ মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। মামলার আবেদনে মানহানির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

গাজীপুর জজ আদালতের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, মামলাটি আদালত গ্রহণ করে পুলিশের গোয়েন্দা শাখা (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদী তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এনসিপি নেতা সারজিস আলম না জেনেই ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এরইমধ্যে জিএমপি কমিশনার এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন। সেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি।

গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আহসান উল্লাহ চৌধুরী বলেন, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

আপডেট সময় ০৭:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫