কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় মাদককারবারিদের ছোঁড়া গুলিতে তাদের সোর্স আব্দুল হামিদ (৪০)নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকাল পৌনে দশটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় গুলিবিদ্ধ আব্দুল হামিদকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ আব্দুল হামিদ জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
এঘটনায় নুরুজ্জামান তাগাদগিরি (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
স্থানীয় ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, একটি বাড়িতে মাদকদ্রব্য মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সকালে ফিলিপনগর ইউনিয়নের উকিলপাড়ায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স আব্দুল হামিদ গুলিবিদ্ধ হন। এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এসময় ৫০ পিস ইয়াবাসহ বাড়ির মালিক নুরুজ্জামান তাকাদগিরিকে আটক করা হয়।
কুষ্টিয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারীদের গুলিতে তাদের একজন সোর্স আহত হয়েছেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় সকালে আব্দুল হামিদ নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখনো আশঙ্কামুক্ত নন। তবে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
টপ নিউজ :
অভিযানের সময় গুলিবিদ্ধ মাদক নিয়ন্ত্রণ বিভাগের সোর্স, ইয়াবাসহ আটক ১
-
কুষ্টিয়া অফিস - আপডেট সময় ০৫:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- 59
জনপ্রিয় সংবাদ
















