ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবী-মিরপুরের ‌‘ত্রাস’ কিশোর গ্যাং প্রধান আশিক গ্রেফতার

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিককে আবারও গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) রাতে এক অভিযানে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে।

জানা গেছে, আশিকের বিরুদ্ধে, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু জামিন পেয়ে আবার একই কর্মকাণ্ড শুরু করে আশিক। হয়ে ওঠে আগের চেয়েও বেপরোয়া।

পল্লবী-মিরপুরের অলিগলি জুড়ে দীর্ঘদিন ধরে ত্রাস ছড়িয়ে আসছে এই গ্রুপ। এলাকাবাসীর অভিযোগ—এসব কিশোর অপরাধীর ভয়ে তারা শঙ্কিত।

আশিকের গ্রেফতারেএলাকায় আপাত স্বস্তি ফিরলেও সবার মনে একই প্রশ্ন—এই স্বস্তি কতদিনের?

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর অঞ্চলে ভয়ংকর হয়ে উঠেছে কিশোর গ্যাং। পাড়া-মহল্লায় এই অপরাধী চক্রের তাণ্ডবে স্থানীয় সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে আতঙ্কের মধ্যে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

পল্লবী-মিরপুরের ‌‘ত্রাস’ কিশোর গ্যাং প্রধান আশিক গ্রেফতার

আপডেট সময় ০৪:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫