ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

৫ আগস্ট মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিট থেকে তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হচ্ছে।

এদিন বিকালে জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা।

২৮ দফার এ ঘোষণাপত্রে বলা হয়, “বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।”

দেশের জনগণ ‘যুক্তিসঙ্গত সময়ে’ অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করছে বলে ঘোষণাপত্রে বলেন অধ্যাপক ইউনূস।

তার দপ্তরের একজন কর্মকর্তা এর আগে বলেছিলেন, “নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আরো স্পষ্ট একটি ধারণা প্রধান উপদেষ্টা তার ভাষণে দিতে পারেন।”

পাশাপাশি সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে যে উপসংহারে পৌঁছেছে, সে বিষয়ে আলোকপাত করতে পারেন কমিশনের সভাপতি মুহাম্মদ ইউনূস।

সার্বিকভাবে নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টা তার ভাষণে ধারণা দিতে পারেন বলে ওই কর্মকর্তা জানিয়েছিলেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫