ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

দীর্ঘ প্রতীক্ষার পর অন্তবর্তী সরকার জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে আজ (৫ আগস্ট)। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর এ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের দল অংশ নেবে। দলের বাকিরা হলেন— বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

সোমবার গুলশানে চেয়ারপারসন অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত সাড়ে ১০টায়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

আপডেট সময় ০২:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫