ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে অপরাধ শূন্যের কোটায় আনার চেষ্টা চলছে: প্রেস সচিব

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগামী পাঁচ-সাত দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম। এ সময় বোঝা যাবে, আমরা কোথায় যাচ্ছি বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তবে নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, তার মধ্যেই হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান।’

জনগণের অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন উৎসবমুখর এবং সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ প্রকাশ করেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, অভ্যুত্থানের পর ভয়ঙ্কর অর্থনৈতিক দুর্যোগ থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসাই ছিল বড় লক্ষ্য। এই সরকার সেটি করতে পেরেছে।

বালাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে।

প্রেস সচিব আরও বলেন, চাঁদাবাজির বিষয়ে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের আগে অপরাধ শূন্যের কোটায় আনার চেষ্টা চলছে: প্রেস সচিব

আপডেট সময় ০৬:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫