ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মুক্তিযোদ্ধার কোটা জালিয়াতি করে প্রশাসন ক্যাডারে চাকুরী

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা, আহত ৩

মুক্তিযোদ্ধার কোটা জালিয়াতি করে প্রশাসন ক্যাডারে চাকুরীর সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের ষ্টাফ রিপোর্টার ও দৈনিক কালবেলা পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি শরীফ উদ্দিন বিশ্বাস। এসময় তার ক্যামেরা পারসনহ মোট তিনজন আহত হন। এসময় তাদের সাথে থাকা ক্যামেরা ভাংচুর করা হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, চ্যানেল টুয়েন্টিফোরে ষ্টাফ রিপোর্টার ও দৈনিক কালবেলার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং দি টিচার, ডেইলি পোস্ট এর সম্পাদক উদ্দিন বিশ্বাস, কুষ্টিয়া টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরে ক্যামেরা পারসোন এস আই সুমন ও স্থানীয় পত্রিকার সাংবাদিক খন্দকার আহসান হাবিব বিদ্যুৎ।

এ ঘটনায় দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শরীফ উদ্দিন বিশ্বাস।
অভিযোগ সুত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার ফিলিপগর ইউনিয়নের মুক্তিযোদ্ধার কোটা জালিয়াতি করে সরকারী প্রশাসন ক্যাডারে চাকুরী করে এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহে যান সাংবাদিক শরীফ উদ্দিন বিশ্বাস। এসময় তাদের উপরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন। এ ঘটনায় তিনজনকে স্কুলে আবরুদ্ধসহ মারধর করে। এসময় তাদের কাছে থাকা ক্যামেরা ভাংচুর করে।

এ ঘটনায় শরীফ উদ্দীন বিশ্বাস বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীরা চিকিৎসা শেষে থানায় অবস্থান করছেন। মামলার প্রস্তুতি চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শরীফ বিশাস বলেন- হামলাকারীরা মারধর করে দীর্ঘক্ষণ অবরূদ্ধ করে রেখেছিলো তাদের। স্থানীয় থানা থেকে শুরু করে পুলিশের শীর্ষ পর্যায়ে জানানো হলেও তাদের তাৎক্ষণিক উদ্ধার করতে যান নি তারা। ২ ঘন্টা পরে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করলেও হামলাকারীদের গ্রেফতার করেনি পুলিশ।
এদিকে এই হামলার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এই কর্মসূচি থেকে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ে গ্রেপ্তার না হলে শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান এবং রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের সভাপতি নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান।

উল্লেখ্যঃ সংবাদ সংগ্রহ করতে গিয়ে কুষ্টিয়ায় একাধিক সাংবাদিক হামলার শিকার হন এছাড়া কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার পরেও সবসময় নিরব ভুমিকা পালন করে প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধার কোটা জালিয়াতি করে প্রশাসন ক্যাডারে চাকুরী

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা, আহত ৩

আপডেট সময় ০৯:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪