ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

শিক্ষা সচিবের রুটিন দায়িত্বে মজিবর রহমান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে রুটিন দায়িত্ব পেয়েছেন মো. মজিবর রহমান। তিনি একই বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এ বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।

মো. মজিবর রহমান বলেন, নতুন সচিব না আসা পর্যন্ত আমাকে রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়। পরে বুধবার বিকেলে তাকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। গত বছরের ২৪ অক্টোবর দুই বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ পেয়েছিলেন সাবেক আমলা সিদ্দিক জোবায়ের।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

শিক্ষা সচিবের রুটিন দায়িত্বে মজিবর রহমান

আপডেট সময় ০৬:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫