ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে: ডা. সায়েদুর রহমান

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসন হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, আহতদের পর্যবেক্ষণে রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, ‘উত্তরা আধুনিক মেডিক্যাল থেকে একজনের মৃতদেহ সিএমএইচে পাঠানো হয়েছে। সেই সংখ্যাটি নিয়ে আমাদের তথ্যের পার্থক্য দেখা দিয়েছে। আমরা বলেছি ১৫ জন, সিএমএইচে ১৫ জনের মৃতদেহ আছে। যদিও আইএসপিআরের তথ্যে ১৬ জন বলা আছে। তথ্যের পার্থক্যগুলো দূর হতে সময় লাগবে।

ডা. সায়েদুর রহমান জানান, বার্নে ভর্তি রোগীদের মধ্যে দুজনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এছাড়া শঙ্কামুক্ত রয়েছেন আরও ১০ জন। ৩০ জন এখনও ঝুঁকিতে রয়েছেন।

ডা. সায়েদুর রহমান বলেন, যেহেতু মৃতদেহ আর দেহাবশেষ নিয়ে কিছু পার্থক্য আছে, তাই বিষয়টি নিয়ে আরেকটু সময় নিয়ে জানাতে পারবো।

তিনি জানান, মঙ্গলবার (২২ জুলাই) রাতে সিঙ্গাপুরের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুই জন নার্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। কতজনের উন্নত চিকিৎসার প্রয়োজন সেই সিদ্ধান্ত দেবেন তারা। প্রয়োজনে আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে: ডা. সায়েদুর রহমান

আপডেট সময় ০৫:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫