ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির পোস্টার ছেঁড়ায় সিলেট সিটির তিন কর্মী বহিষ্কার

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশের পোস্টার ছেঁড়ায় সিলেট সিটি করপোরেশনের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২১ জুলাই, সোমবার সন্ধ্যায় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ সাংবাদিকদের বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।

২৫ জুলাই এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশকে ঘিরে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রচার। এ উপলক্ষে নগরীতে প্রচুর ব্যানার, পোস্টার ও ফেস্টুন সাঁটানো হয়েছে।

এর মধ্যে রোববার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এনসিপির একটি পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে।

জনপ্রিয় সংবাদ

এনসিপির পোস্টার ছেঁড়ায় সিলেট সিটির তিন কর্মী বহিষ্কার

আপডেট সময় ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫