ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
কুষ্টিয়ায় পথসভায় নাহিদ ইসলাম

আবরার ফাহাদ থেকে আবু সাঈদরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল সেই বাংলাদেশ গড়ার কাজ করছে এনসিপি

কুষ্টিয়ায় পদযাত্রার পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরারের মৃত্যুর প্রতিবাদের মিছিলে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়। বাংলাদেশ পন্থী পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুথান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহবান জানাচ্ছি।

কুষ্টিয়া শহরে এসে বড়বাজার এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনএস রোড প্রদক্ষিন করে বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এসময় এনসিপির মুখ্য সম্বনয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিন অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ছাড়াও নুসরাত তাবাস্সুম, ডাক্তার তাসনিম জারা, নয়ন আহাম্মেদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে বুয়েটে নিহত শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা।

এরপর ৮ম দিনের মত জুলাই পদযাত্রা শুরু করেন তারা। বৃষ্টির কারনে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে শুরু হয় এই পদযাত্রা। আবরার ফাহাদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সড়ক পথে কুষ্টিয়া শহর অভিমুখে পদযাত্রার শুরুতে কুমারখালীর আলাউদ্দিন মোড়ে পথসভা করেন।

পরে বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এই পথসভা থেকে কুষ্টিয়ার পথযাত্রা শেষ হয়। এরপর পদযাত্রা মেহেরপুর জেলার দিকে যায়। উল্লেখ্য, গত ১লা জুলাই রংপুর থেকে এ পদযাত্রা শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়ায় পথসভায় নাহিদ ইসলাম

আবরার ফাহাদ থেকে আবু সাঈদরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল সেই বাংলাদেশ গড়ার কাজ করছে এনসিপি

আপডেট সময় ০৫:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫