ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঢাকার ৩ এলাকায় চলবে বুয়েটের ই-রিকশা, নিতে হবে লাইসেন্স’

আগামী আগস্ট থেকে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির তিন এলাকায় বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত ই রিকশা প্রাথমিকভাবে চলবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (২৮ জুন) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিন চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত ই-রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা শহরের অনিয়ন্ত্রিত রিকশা একটি দীর্ঘদিনের সমস্যা। সড়কের ৩২ শতাংশ দুর্ঘটনা ঘটে এসব অটো রিকশার কারণে। তাই নিরাপদ বাহন হিসাবে ই-রিকশাকে তৈরি করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া নতুন ই-রিকশার ক্ষেত্রে লাইসেন্সের ব্যবস্থা থাকবে। যা হবে অনলাইনের মাধ্যমে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দুই সিটির দুই জোনে অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেয়া হবে। আগস্টের প্রথম থেকেই মার্কেটে আসবে নতুন এই রিকশা।

চালক প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ও ব্র্যাকের সহযোগিতায় ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। এই উদ্যোগের আওতায় প্রথমে মাস্টার ট্রেইনার গড়ে তোলা হবে, যারা পরে মাঠ পর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন।

মাস্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী, যুব মহিলা ও পুরুষদের মধ্য থেকে ২০০ জন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে ১০০ জনসহ মোট ৩০০ জন প্রশিক্ষণার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

‘ঢাকার ৩ এলাকায় চলবে বুয়েটের ই-রিকশা, নিতে হবে লাইসেন্স’

আপডেট সময় ০৫:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫