ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছে। শনিবার সকাল আটটার দিকে কুষ্টিয়া – ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় দ্রুতগামী একটি বাস পুলিশ কনস্টেবল হাফিজুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হাফিজুর রহমান কুষ্টিয়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

এদিকে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় সকাল ৭ টার দিকে ট্রলি চাপায় রবিউল ইসলাম নামে এক ঢালায় শ্রমিক নিহত হয়। নিহত রবিউল ইসলাম ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার বাবলু ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান, মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত

আপডেট সময় ০৪:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫