ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টার ব্যবধানে ২ খুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে দুই রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৪ ঘণ্টার ব্যবধানে ২ খুনের ঘটনা ঘটেছে।

১৩ জানুয়ারি, শনিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে এক যুবককে খুন করা হয়। নিহত যুবকের নাম মো. হুজিত উল্লাহ (৩৪)। তিনি একই ব্লকের বাসিন্দা ফয়জুল করিমের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, শনিবার বিকেলে ওই ক্যাম্পে একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন হুজিত উল্লাহ। এক পর্যায়ে ছয় থেকে সাত জন মুখোশধারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় এবং কিছুদূর নেওয়ার পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিতের পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এখবর শোনার পর থানার পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে।

ওসি আরও বলেন, কে বা কারা কী কারণে খুন করেছে পুলিশ সেটি এখনো সঠিকভাবে নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

এর আগে ১২ জানুয়ারি, শুক্রবার রাত ৮টার দিকে ২০ নম্বর ক্যাম্পের ব্লক-এম/২৭ ব্লকে সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) নিজ বসতঘর থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টার ব্যবধানে ২ খুন

আপডেট সময় ১১:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪