ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি তুহিন ও বিপ্লব গ্রেফতার

সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকেও গ্রেফতার করেছে ডিবি।

সোমবার (২৩ জুন) সকালে ঢাকার নবাবগঞ্জ থেকে সাবিনা আক্তার তুহিনকে ও রবিবার (২২ জুন) রাজধানীর মনিপুরী পাড়া থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

ডিবি সূত্র জানায়, তুহিন ও বিপ্লব—দুজনেই একটি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। বিশেষ করে ফয়সল বিপ্লবের বিরুদ্ধে চলমান জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা থাকার অভিযোগ রয়েছে।

সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, রবিবার (২২ জুন) জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেফতার করা হয়।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হবে এবং তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী আরও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলবে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

সাবেক এমপি তুহিন ও বিপ্লব গ্রেফতার

আপডেট সময় ০৪:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫