ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন চললো মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে

Oplus_16908288

ইঞ্জিন ত্রুটির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের টর্চের আলোয় চালানো হয়েছে।

শনিবার (২১ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি নির্ধারিত সময় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। পথিমধ্যে ১৫ মিনিট বিলম্বে রাত ৮:৪৮ মিনিটে আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার পর লোকোমোটিভে সমস্যা দেখা দিলে ধীর গতিতে চলতে থাকে। তা আবার কখনো থেমে যায়। এরপর লোকোমোটিভের হেডলাইট নষ্ট হলে ট্রেনে কর্মরতরা মোবাইল ফোনের টর্চলাইট জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত নিয়ে আসেন। এসময় লোকোমোটিভ থেকে বারবার হর্ন বাজানো হয়। এভাবে প্রায় আট কিলোমিটার পথ আসতে এক ঘণ্টার মতো সময় লাগে ট্রেনটির। পরে আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকের মাঝে আতঙ্ক দেখা দেয়।

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, তালশহর পার হওয়ার পর লোকোমোটিভে সমস্যা হয়। পরে আরেকটি লোকোমোটিভ দিয়ে ট্রেনটি আখাউড়া নিয়ে যায়।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন চললো মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে

আপডেট সময় ০৯:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫