ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ইসরাইলের তেল আবিবসহ ১০ স্থানে ইরানের হামলা

ইসরাইলের রাজধানী তেল আবিবসহ ১০টি স্থানে রকেট ও শার্পনেল হামলা চালিয়েছে ইরান। রবিবার সকালে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা মাধ্যম আল জাজিরা।

ইসরাইলের জরুরি পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে রকেট ও শার্পনেল ইসরায়েলের ১০টি স্থানে পড়েছে। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব অঞ্চল এবং উত্তরের উপকূলীয় সমতলভূমি। এটি ইরানে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের ঘটনার পর প্রথম। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন ।

তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরাইলে ১১ জন আহত হয়েছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে একজন শার্পনেলের আঘাত পেয়েছেন, আর বাবি ১০ জন স্বল্পমাত্রায় আহত হয়েছেন।

জানা যায়, ইরানি ক্ষেপণাস্ত্রের সবশেষ আঘাতের খবরে ইসরাইলের জরুরি সেবাকর্মীরা ১০টি স্থানে ছুটে গেছেন এবং উদ্ধার কাজ করছেন।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা নতুন ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্কতা জারি করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

জেরুজালেমে অবস্থানরত সাংবাদিকরা জানিয়েছেন, শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ভিডিওতে একাধিক বস্তু আকাশে উড়তে দেখা গেছে।

এছাড়া ইসরাইল ও ইরানের মাঝখানে অবস্থিত জর্ডানেও সতর্কসংকেত বাজতে শোনা গেছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ইসরাইলের তেল আবিবসহ ১০ স্থানে ইরানের হামলা

আপডেট সময় ০৩:২২:১১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫