ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কুষ্টিয়ায় বাপাউবো’র জমিতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান

কুষ্টিয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)র প্রধান সেচ খালের পারের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌড়হাস পশ্চিম পাড়া জিকে ক্যানেলের পাশে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান নেতৃত্ব দেন। এসময় সেখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান সহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানকালে প্রায় ৩৫টি ছোট-বড় অবৈধ কাঁচা-ঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

তবে পূর্নবাসন না করে অবৈধ দখল উচ্ছেদের এই অভিযানে শেষ আশ্রয় হারানো ক্ষতিগ্রস্তরা বলেন, সহায় সম্বলহীন বাপ দাদার আমল থেকে এখানে বসবাস করে আসছি। এখন পরিবারের মানুষগুলোকে নিয়ে কোথায় থাকব ? কোনো জমি নেই, কোথাও যাওয়ারও জায়গা নেই।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড (জিকে) ক্যানেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা তৈরি করে ব্যবসা ও ছোটবড় কাঁচা-ঘর নির্মাণ করে আসছিলেন দখলবাজরা। এতে কৃষকের ফসলি জমিতে পানি যেতে সমস্যা হতো। তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে। উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রেরণ ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। তবুও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় আজ (শনিবার) উচ্ছেদ অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, জেলাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গাতে অবৈধ দখলে থাকা সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়ায় বাপাউবো’র জমিতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান

আপডেট সময় ০৫:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫