ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

নড়াইলে ডোবায় গোসল করতে গিয়ে ২শিশুর মৃত্যু

নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেতভিটা গ্রামে ডোবায় জমা পানিতে গোসল করতে গিয়ে আফিয়া ফকির (৯) এবং জিম খানম (৯) নামে দুইজন মাদরাসা শিক্ষার্থী ডুবে মৃত্যু হয়েছে।

বুধবার (১৮জুন) বিকালে পরিবারের সদস্যরা তাদের দু’জনকে খোঁজাখুজি করতে থাকে। পরে বিকাল সাড়ে ৫ টার দিকে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। নিহত দুই শিশু সম্পর্কে ফুফু-ভাতিজি।

আছিয়া খানম বেতভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে এবং তার ভাতিজি আলামিন ফকিরের মেয়ে জিম খানম। তারা দু’জনেই স্থানীয় মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামের আফিয়া ফকির ও জিম খানম নামে দু’জন মাদরাসা শিক্ষার্থী মা-বার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে ডোবায় গোসল করতে যায়। বেশ কিছু সময় অতিবাহিত হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।

নড়াইল সদর থানার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বৃহস্পতিবার (১৯জুন) সকালে জানান,আফিয়া ফকির এবং জিম খানমের মরদেহ রাতেই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

নড়াইলে ডোবায় গোসল করতে গিয়ে ২শিশুর মৃত্যু

আপডেট সময় ০১:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫