ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বায়ু মানের উন্নতি, দূষণে শীর্ষে লাহোর

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকে থাকলেও গতকালের বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাস বেশ উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮টা ৪৯ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৬৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪৭তম অবস্থানে রয়েছে ঢাকা। দূষণের দিক থেকে এ স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়।

একই সময়ে ১৬৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ১৫৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ শহর, ১৪৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৪৪।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

জনপ্রিয় সংবাদ

ঢাকার বায়ু মানের উন্নতি, দূষণে শীর্ষে লাহোর

আপডেট সময় ০১:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫