ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি ইশরাকপন্থীদের

‘দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ, স্লোগানে স্লোগানে নগর ভবনে বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতা-কর্মীরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ দিতে চলমান বিক্ষোভ এ দাবি জানান তারা।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টার পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের সামনে আসেন নেতা-কর্মীরা।

ভবনের ফটকের তালা খোলা হয়নি, বন্ধ রয়েছে কার্যক্রম। সেবা কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সেবা প্রার্থীরা।

আন্দোলনকারীরা বলেন, উপদেষ্টা আসিফ ইশরাক হোসেনের শপথ আটকে রেখেছেন, আমরা এই বিষয়ের সমাধান চাই। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই।

‘দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ, এক দুই তিন চার, আসিফ তুই গদি ছাড়’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত বিএনপি নেতা-কর্মীরা।

এদিকে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ জরুরি নাগরিক সেবা চালু করার বিষয়ে ওয়ার্ড সচিবদের সঙ্গে পরামর্শ সভা করবেন ইশরাক হোসেন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি ইশরাকপন্থীদের

আপডেট সময় ০১:১৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫