ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

পুলিশের কাছে থাকবে না মারণাস্ত্র : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেল থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না ।

শনিবার (১৪ জুন) সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দফতর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি অস্ত্র।

নির্বাচনে নিরাপত্তা নিতে তিনি বলেন, সরকার যখনই চাইবে তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এপিবিএন ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।

দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ দেশবাসী শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ভারতের পুশইন নিয়ে উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশের নাগরিক ভারতে থাকে তারা নিয়মতান্ত্রিকভাবে দেশে আসবেন। বিভিন্ন লেকে বা জঙ্গলে ফেলে রাখার মতো অমানবিক কর্মকাণ্ড ঠিক নয়।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

পুলিশের কাছে থাকবে না মারণাস্ত্র : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫