ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অন্ধকারের মধ্যে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামে দুই পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ জুন) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত অন্ধকারের মধ্যে টর্চ লাইটের আলো জ্বালিয়ে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, উপজেলার বুধন্তী গ্রামের বিএনপি নেতা চমক মিয়া ও ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাতে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতরা মাধবপুর ও বিজয়নগরের হাসপাতালে চিকিৎসা নেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর হয়। একটি ধানকাটার হারভেস্টার মেশিনে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিজান ও চমক গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

অন্ধকারের মধ্যে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ০৯:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫