ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাচারকৃত অর্থ ফেরাতে চান ড. ইউনূস, সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা উদ্ধারে ব্রিটিশ সরকারের সমর্থন চান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু তার সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন। সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার অর্থ পুনরুদ্ধারের জন্য ব্রিটিশ সরকারের সমর্থন চাচ্ছেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেন, যুক্তরাজ্যের উচিত ‘নৈতিকভাবে’ তার সরকারকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে ‘চুরি হওয়া’ অর্থ খুঁজে বের করতে সহায়তা করা। পাচার হওয়া এসব অর্থের বেশিরভাগই বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রধানমন্ত্রী স্টারমার এখনো তার সঙ্গে দেখা করতে রাজি হননি। তিনি বলেন, আমার সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি। তবে বাংলাদেশের প্রচেষ্টাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সমর্থন করবেন এ বিষয়ে তার ‘কোনো সন্দেহ নেই’ বলেও উল্লেখ করেছেন তিনি। পাচার হওয়া টাকার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটা চুরি করা টাকা।

এদিকে যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, স্টারমারের ইউনূসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই। তারা এ বিষয়ে আর কোনো মন্তব্যও করতে চাননি। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার অর্থ খুঁজে বের করতে সহায়তা করছে।

ড. ইউনূস বলেছেন, যুক্তরাজ্যের উচিত ‘আইনগত এবং… নৈতিকভাবে’ বাংলাদেশকে পাচারকৃত অর্থ উদ্ধারে বাধ্যবাধকতা অনুভব করা। তিনি বলেন, তার যুক্তরাজ্য সফরের উদ্দেশ্য ছিল পাচার হওয়া অর্থ উদ্ধারে দেশটির আরও বেশি জোরালো সমর্থন আদায় করা।

জনপ্রিয় সংবাদ

পাচারকৃত অর্থ ফেরাতে চান ড. ইউনূস, সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫