ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ফারুক আহমেদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটটি (আউট অফ লিস্ট) কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

অপরদিকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ফারুক আহমেদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট

আপডেট সময় ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫